calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আগামী সরকারের : অর্থ উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আগামী সরকারের : অর্থ উপদেষ্টা

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নাই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৭:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭১ বার পঠিত

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমে তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিলো, সেটিও এখনও পুলে ফেরত দেইনি।’

তিনি আরও বলেন, ‘ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি যেখানেই কাজ করেছি সততার সাথে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো। সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।’

নিজের বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুর সঙ্গে গতকালও কথা হয়েছে। তবে সে কি হবে তা জানি না।’