calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বিশ্বজুড়ে নিন্দার ঝড়গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিশ্বজুড়ে নিন্দার ঝড়গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে

গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। গাজামুখী ত্রাণ বহর আটকে দেওয়ায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক, গ্রিসসহ বহু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, নৌবহরের অন্তত ১৩টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজগুলোতে থাকা দুই শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। গাজার নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহিদুল আলম। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেওয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

বাংলাদেশি পোশাক

 

 

ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা এবং বর্তমানে ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করাকে অপহরণ আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। গাজামুখী ত্রাণ বহর আটকে দেয়ায় ইতালিতে রাতেই রাজধানী রোমের সড়কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন শুক্রবার ধর্মঘট ডেকেছে। এছাড়া জার্মানি, তুরস্ক, গ্রিসসহ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয় ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যার মধ্যে প্রায় ৫০০ যাত্রী রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী।