calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ৫৪ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি |
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ৫৪ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি |

প্রিয় দেশ বরেন্য এমপি, মন্ত্রী, আমলা ও সচেতন নাগরিকগনের নিকট বিনীত অনুরোধের সহিত জানতে চাই যে, দেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে। তাহলে সরকারী ভাবে বাস্তবাতার ভিত্তিতে বাংলাদেশে আশানুরূপ বিশ্ব মানের হাসপাতাল কেন গড়ে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:১৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৫০ বার পঠিত



 তাহলে গনমানুষকে পুজিঁ করে বা গনমানুষকে যুগ যুগ ধরে শাসন শোষনের মাধ্যমেই তাদের উত্থান। ইলেকশন আসলে গরীবের দরদ বেড়ে যায়। এদেশের মানুষের আয়কর, ভ্যাট ও কাস্টমস এর টাকা দিয়ে কি করা হয় ? মোট কথা এতো বছরেও কেন দেশের ভিতর বিশ্ব মানের হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলো না? কেন এদেশের মানুষের সহিত ধোকাবাজি করা হলো বা এখনও করা হচ্ছে ? পলিটিক্যাল পার্টির নেতাদের দেশের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিবারণের সদইচ্ছা কখনও ছিল না। যদি থাকতো তবে অনেক আগেই সাধারণ মানুষের কথা চিন্তা ফিকির করতো। দলে দলে হানাহানি, মারামারি,  খুনাখুনি, ঘুম, মামলা হামলা ও বেকারত্বের পিছনে রয়েছে দুষ্ট লোকদের হাত।  সাধারণ মানুষ কঠিন রোগে আক্রান্ত হলে ঘর ভিটা বিক্রি করে পাশের দেশে চিকিৎসার জন্যে যায়।  কার্যত বাংলাদেশের বিশ্ব মানের ডাক্তার ইন্জিনিয়ার বিনদেশে চাকুরি করে। আর বাংলাদেশে যারা আছে তাদের কাছে গরীব রোগীরা যাইতে পারেন না। তাছাড়াও এযাবতকাল  কোন সরকারই গরীব বা সাধারণ মানুষের কল্যাণের জন্যে উল্লেখযোগ্য কোন কাজ করেননি। আমলা, এমপি, মন্ত্রী, রাজনীতিবিদদের সম্পর্কে এদেশের সাধারণ মানুষেরা অকিবহাল কিন্তু গুন্ডা বাহিনী, দখলদার ও চাঁদা বাজদের নিকট পরাস্ত। উন্নয়নের নামে যতোসব অপরিকল্পিত,  রাজস্ব দাবী সৃষ্টি ও আদায় নিঃসন্দেহ এইটাও অপরিকল্পিত অথাৎ ভাড়া করা জ্ঞান। বিদেশে টাকা পাচার ও সেকেন্ড হোম করার বিষয়ে  উচ্চ আদালত ইচ্ছা করলে সরকারের কাছে সো মটো জানতে পারেন। কিন্তু তাও দেখছি না। আমরা আগামী নির্বাচিত সরকারের কাছে উল্লেখিত বিষয়গুলি বিবেচনায় নেওয়ার অনুরোধ রইল।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক সভাপতি ট্যাক্সেস বার, ঢাকা