calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হামাস ,নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল , কী বললেন ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাস ,নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল , কী বললেন ট্রাম্প

ট্রাম্পের নির্দেশনার পরও গাজায় ফের হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে বর্বর ইসরাইল।গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বোমাবর্ষণে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই বর্বরতার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

রোববার (৫ অক্টোবর) হামাসের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলি দখলদার বাহিনী (আইওএফ) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শুধু আজ সকাল থেকেই হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংগঠনটি একে ‘রক্তাক্ত উসকানি’ আখ্যা দিয়ে বলেছে, এটি দখলদার সরকারের প্রতারণা ও ভণ্ডামির বহিঃপ্রকাশ। 

পাশাপাশি হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও ইসলামি দেশগুলোকে আবারও আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা ও সহায়তা দেয় এবং চলমান গণহত্যা ও গাজার অবরোধ শেষ করতে দখলদার শক্তির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। 

এছাড়াও হামাস বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি আরও জোরদার করে এবং দখলদারদের গণহত্যা ও সম্মিলিত শাস্তি নীতির বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার অংশ হিসেবে ইসরাইল তাদের সেনা প্রত্যাহারে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হামাসের সম্মতি পাওয়া গেলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, পাশাপাশি বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হবে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনা ‘পরবর্তী ধাপের প্রত্যাহারের শর্ত তৈরি করবে’ এবং সংঘাতকে ‘এই ৩ বছরের বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে।’ সূত্র: আল মায়াদিন 

tag ট্যাগ: #হামাস