calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / শান্তি চুক্তি ‘প্রায় নিশ্চিত গাজা ’: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শান্তি চুক্তি ‘প্রায় নিশ্চিত গাজা ’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ‘প্রায় নিশ্চিত’ যে গাজা নিয়ে শান্তিচুক্তি সম্ভব। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ‘খুব গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এনডিটিভির। 

হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না—  সাংবদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কিছু ‘‘রেড লাইন’’ আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা চুক্তি করব না।’

তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি, এবং হামাস এমন কিছু বিষয়ে রাজি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প জানান, তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে।



তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে,কিন্তু আমি মনে করি এবার তা সম্ভব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি চুক্তি করব—আমি প্রায় নিশ্চিত।’

এছাড়া ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে একটি প্রতিবেদন প্রত্যাখান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেন, ‘নেতানিয়াহু চুক্তি নিয়ে খুবই ইতিবাচক।’