calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইল - হামাস শান্তিচুক্তি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইল - হামাস শান্তিচুক্তি

অবশেষে হামাস ও ইসরাইলের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। উভয়পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, এর মানে, সব জিম্মিকে খুব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৬ বার পঠিত

হামাসও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরাইলকে চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলতে বাধ্য করে।

 

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক ডেকে চুক্তির সরকারি অনুমোদন নেবেন বলে জানিয়েছেন।

 

 

উল্লেখ্য, যদি এই চুক্তি টিকে থাকে, তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত সাফল্য হিসেবে গণ্য হবে বলে। এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে মিশরে, ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করার দুই বছর দুই দিন পর।

 

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হয়। ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পর থেকে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৬৭,১৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০,১৭৯ জন শিশু, বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।