calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার আহ্বান নেতানিয়াহুকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার আহ্বান নেতানিয়াহুকে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ • দুপুর ০১:০৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭০ বার পঠিত

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে।

ট্রাম্প ইসরাইলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরাইলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।



ইসরাইলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।

২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এ বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে।

গত জুনে ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। এ বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থি নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু।