calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন ‘ও রাশিয়া বন্দিদের হত্যা করছে’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন ‘ও রাশিয়া বন্দিদের হত্যা করছে’

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বন্দিদের হত্যা করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ মার্চ ২০২৩ • সকাল ০৯:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৮ বার পঠিত

ইউক্রেন জাতিসংঘের কাছে তাদের এক সেনাকে গুলি করে হত্যার ভিডিও পাঠিয়ে রাশিয়া যুদ্ধক্ষেত্রে বন্দিদের হত্যা করছে বলে অভিযোগ জানানোর পর শুক্রবার আন্তর্জাতিক এ সংস্থাটি এ ব্যাপারে উদ্বেগের কথাটি জানায়। খবর আরব নিউজের।

রুশ বাহিনীর হাতে আটকের পর ‘গ্লোরি অব ইউক্রেন’ বলার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় ওই সেনাকে গুলি করে হত্যা করা হয়।
 
ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার তদারকি কর্মকর্তা মাটিলডা বোগনার শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, আমরা দুই দেশেরই বন্দি হত্যার প্রমাণাদি সংগ্রহ করছি। আমাদের কাছে ২৫ রুশ বন্দিকে ইউক্রেনের সেনাবাহিনী হত্যা করেছে বলেও প্রমাণ রয়েছে।
 
দুই পক্ষকেই এ বিষয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান মাটিলডা বোগনার। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে বন্দিকে আটকের সঙ্গে সঙ্গেই হত্যা ফেলা হচ্ছে।

রুশ বাহিনীর হাতে ১৫ ইউক্রেনীয় বন্দিকে হত্যার প্রমাণ রয়েছে বলে জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক কর্মকর্তা।  

তিনি বলেন, বাখমুতে রুশ ভারাটে ওয়াগনার গ্রুপের সেনারা ১১ ইউক্রেনীয় বন্দিকে গুলি করে হত্যা করেছে।

মস্কো ও কিয়েভ পরস্পরকে বন্দি হত্যার বিষয়ে দোষারোপ করলেও, আদতে দুই দেশই এ অপরাধে জড়িত বলে অভিযোগ জাতিসংঘের।

tag ট্যাগ: #1111