calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ‘কিং ট্রাম্প’ ভিডিও ঘিরে তোলপাড়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে ‘কিং ট্রাম্প’ ভিডিও ঘিরে তোলপাড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এমন একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে মুকুট পরা অবস্থায় দেখা যায় এবং ‘কিং ট্রাম্প’ লেখা একটি জেটে উড়ে যেতে দেখা যায়। এ সময় সেই বিমান থেকে প্রতিবাদকারীদের ওপর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:১১
history আপডেট: ১২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

শনিবার রাতে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও একটি এআই-নির্মিত ছবি পোস্ট করা হয়, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে রাজকীয় মুকুট পরিহিত অবস্থায় দেখা যায়। পোস্টে লেখা হয়, ‘সকলকে শুভ রাত্রি।’ এর পর একটি মুকুটের ইমোজি দেওয়া হয়।

ট্রাম্প নিয়মিতভাবে এআই-নির্মিত ও বিকৃত ছবি বা মিম পোস্ট করে থাকেন। গত মাসে তিনি এক ভিডিও শেয়ার করেন, যেখানে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসকে মিথ্যা গোঁফ ও সেমব্রেরো (মেক্সিকান টুপি) পরানো অবস্থায় দেখানো হয় এবং তাতে মারিয়াচি সংগীত বাজানো হয়। আফ্রিকান-আমেরিকান এই রাজনীতিক জেফরিস বলেন, ভিডিওটি  ‘বর্ণবাদী ও ঘৃণাপূর্ণ’।  

‘নো কিংস’ আন্দোলনটি গত জুনের বিশাল প্রতিবাদের ধারাবাহিকতা, যেখানে আনুমানিক ৫০ লাখ মানুষ প্রায় দুই হাজার স্থানে অংশ নিয়েছিলেন। এবারও বিক্ষোভ আয়োজন করেছে প্রগতিশীল জোট ইন্ডিভিজিবল, মুভঅন, এবং স্থানীয় সংগঠন ৫০৫০১। রিপাবলিকান নেতারা এই বিক্ষোভের সমালোচনা করে বলেন, এটি সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করছে এবং একে ‘হেইট আমেরিকা র্যালি’ (আমেরিকা-বিরোধী সমাবেশ) আখ্যা দেন তারা।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন ইমেইলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কে পরোয়া করে?’

রোববার (১৯ অক্টোবর) সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওরা আমাকে রাজা বলছে। আমি রাজা নই।’