calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাড়িঘর ভাঙচুর গুজরাটে মুসলিম দোকানপাট,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাড়িঘর ভাঙচুর গুজরাটে মুসলিম দোকানপাট,

গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক নেতার উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গভীর রাতে মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িঘরে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:৩০
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী " আই লাভ মুহাম্মদ (স.)" লেখা একটি বার্তা শেয়ার করার পর স্থানীয় ভিএইচপি নেতা হিতেশ ব্যাঙ্কার মুসলিমদেরকে উচিত শিক্ষা দিতে হিন্দুদের প্রতি ‌আহ্বান জানিয় একটি বিদ্বেষমূলক পোস্ট প্রচার করলে এই অস্থিরতা শুরু হয়।



ব্যাঙ্কার পাল্টা পোস্টে লেখেন "আই লাভ মহাদেব"। মুসলিমদের উচিত শিক্ষা দিতে তিনি এই পোস্টটি ভাইরাল করার আহ্বান জানান, যা দ্রুত হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক অনুভূতি উসকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে লাঠি ও পাথর হাতে সশস্ত্র জনতা রাস্তায় তাণ্ডব চালায়, মুসলিম সম্প্রদায়ের সদস্যের দোকান ও বাড়ির দিকে পাথর ছোড়ে এবং সেগুলোতে আগুন দেয়।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রায় ১০০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উসকানিমূলক পোস্টগুলোর উৎস এবং সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কিনা তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। সূত্রঃ মুসলিম মিরর/কেএমসি