calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আইনশৃঙ্খলা বাহিনী’ ‘নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আইনশৃঙ্খলা বাহিনী’ ‘নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:২১
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৬ বার পঠিত

তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।