রাশেদ খান বলেন, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনি জোটের আলোচনা করা যাবে।
তিনি আরও বলেন, রাজনীতি কোন পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয়, বিয়ে দিলাম আর ভাঙলাম।
প্রসঙ্গত, এর আগে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল এনসিপির একীভূত হওয়ার কথা চাউর হয়েছিল এর আগে। শেষ পর্যন্ত সেটি আর হয় নি। এবার এই দুই দলের জোটের বিষয়টি বাস্তবে রূপ নেয় কিনা সেটি দেখার বিষয়।