calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সিমোর্গ’ বিমানের বৈশিষ্ট্য কী ইরানের নিজস্ব নকশায় তৈরি ‘?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সিমোর্গ’ বিমানের বৈশিষ্ট্য কী ইরানের নিজস্ব নকশায় তৈরি ‘?

বিশ্বের ২০টির কম দেশ নিজস্ব নকশায় বিমান তৈরি করতে পারে। সেখানের একটি হয়ে আরেকবার চমক দিয়েছে ইরান। দেশট সফলভাবে ‘সিমোর্গ’ নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। বিমানটি পণ্য, সেনা ও যাত্রী পরিবহনেও কাজে লাগাতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:২৩
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৭ বার পঠিত

সিমোর্গ নামটি ফারসি পুরাণ ও সাহিত্যের এক পৌরাণিক পাখি সিমোর্গ-এর নামে রাখা হয়েছে। যা মূলত শক্তির প্রতিক। সিমোর্গে রয়েছে দুটি ২,৫০০ হর্সপাওয়ার ইঞ্জিন। যা তাকে শক্তিশালী করছে। এটি ৬ মেট্রিক টন পণ্য ৩,৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। এর সর্বোচ্চ টেকঅফ ওজন ২১.৫ মেট্রিক টন।

দ্রুত, হালকা ও চটপটে বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে সিমোর্গকে। যার উচ্চ পণ্যবহন ক্ষমতা এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা রয়েছে। এজন্য এটি জরুরি চিকিৎসা পরিবহনসহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। 

কর্তৃপক্ষের মতে, বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে। যাতে তারা সহজে দেশের বিভিন্ন ঘাঁটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহন করতে পারে। তারা যাত্রী পরিবহনেও বিমানটি ব্যবহার করতে চায়।

বিশেষজ্ঞদের মতে, সিমোর্গ মূলত IrAn-140 মডেলের একটি সংশোধিত সংস্করণ। যা ইউক্রেনের আন্তোনভ An-140 নকশার ওপর ভিত্তি করে বানানো। তবে অনেক সাবেক সিএএ কর্মকর্তা এই মতের বিরোধিতা করেছেন। তাদের মতে, সিমোর্গ একটি সম্পূর্ণ ভিন্ন নকশার বিমান, যার ইঞ্জিন ও কাঠামো  নতুনভাবে তৈরি করা হয়েছে।

সিএএ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘণ্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে। যাতে এটি ইরানের বিমানবহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমতি পায়। বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে মে ২০২২ সালে। এবার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।