ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইন’র সঙ্গে তুলনা করে বলেন, ‘এখানে যেন প্রতিদিনই হ্যালোইন — তবে সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।’
ট্রাম্পকে বিদ্রুপ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন — যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং ৩ কোটি ডলারের বলরুম তৈরি করা।’
সমাপনী বক্তৃতায় ওবামা ভোটারদের ‘সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না — এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখা বন্ধ করে। আমাদের সবার দায়িত্ব হলো প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা।’