calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মুসলিম প্রধানমন্ত্রী প্রথমবার পেল স্কটল্যান্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মুসলিম প্রধানমন্ত্রী প্রথমবার পেল স্কটল্যান্ড

স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসুফ। এর মধ্য দিয়ে তিনি এ দলটির প্রথম সংখ্যালঘু সম্প্রদায় নেতা নির্বাচিত হলেন। অর্থাৎ তিনিই হচ্ছেন প্রথম দক্ষিণ এশিয়ান এবং একজন মুসলিম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ • দুপুর ১২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

তার প্রতিদ্বন্দ্বী কেট ফরবিস পেয়েছেন ২০,৫৫৯ ভোট। আর অ্যাশ রিগ্যান পেয়েছেন ৫৫৯৯ ভোট। দ্বিতীয় পর্যায়ের ভোটে ইউসুফ পেয়েছেন ২৬,০৩২ ভোট। অন্যদিকে ফরবিস পেয়েছেন ২৩,৮৯০ ভোট।
হামজা ইউসুফ স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এবং সবচেয়ে অভিজ্ঞ প্রার্থী ছিলেন। কারণ তিনি আইন ও পরিবহন বিষয়ক মন্ত্রণালয় দেখায় ছিলেন অভিজ্ঞ। ফলে তার মধ্য-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী কেট ফরবিসকে সহজেই পরাজিত করেছেন। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নিকোলা স্টার্জেন। এরপরই শুরু হয়ে যায় পরবর্তী নেতা নির্বাচন এবং এ পদে প্রতিদ্বন্দ্বিতা। নতুন দায়িত্বে আসা ব্যক্তির ওপর নির্ভর করবে এসএনপির ভবিষ্যত গতিবিধি। এরই মধ্যে মধ্য-বাম ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন হামজা ইউসুফ। এতে যুক্ত থাকবে নিকোলা স্টার্জেনের এজেন্ডাগুলোও। তবে প্রচারণার সময় তিনি বার বার বলেছেন, নিজের মতো করে চলবেন। স্টার্জেনের গুরুত্বপূর্ণ নীতি থেকে নিজের দূরত্ব বজায় রাখেন।

tag ট্যাগ: #111