calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / 'পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে বাধা নেই': অ্যাটর্নি জেনারেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

'পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে বাধা নেই': অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় 'সমাজকে কুঠারাঘাত করেছে'—আপিল শুনানিতে মন্তব্য

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:৩৮
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫০ বার পঠিত

অ্যাটর্নি জেনারেলের পদে বহাল থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। সংবিধান এই ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়টি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণের ইচ্ছানুযায়ীই আইন প্রণীত হবে, এবং জনগণই দেশকে পরিচালনা করবে।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদালতে দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি "সমাজকে কুঠারাঘাত করেছে"। তাঁর মতে, এর ফলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই ব্যবস্থার মাধ্যমে "মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেওয়া হয়েছে।"

পূর্বের ঘোষণা থেকে ইঙ্গিত পরিবর্তন: উল্লেখ্য, এর একদিন আগে বুধবারই মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তিনি সে সময় জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ আসন থেকে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তবে এর একদিন পরেই পদে থেকেই নির্বাচন করার ইঙ্গিত দিলেন তিনি।