calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি: দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি: দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

১০ম গ্রেডে বেতন উন্নীতকরণের দাবিতে অনড় শিক্ষকরা; আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:৫১
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। তাঁদের মূল দাবি—বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেড বাস্তবায়ন করা। এই দাবিতে তাঁরা আজ রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে দেশজুড়ে এক দিনের পূর্ণ কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে শনিবার (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের 'কলম সমর্পণ' কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার মাধ্যমে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

শনিবার সকালে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও দশম গ্রেডের দাবিতে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলের দিকে পদযাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে সংঘর্ষের সৃষ্টি হয়। শিক্ষকদের অভিযোগ, এই সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

শিক্ষকরা জানান, তাঁরা 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' নামে চারটি সংগঠনের ব্যানারে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করছিলেন। পদযাত্রার সময় শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডের আঘাতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত চলে যান। এতে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।