calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ নেতানিয়াহুর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ নেতানিয়াহুর

কয়েক মাস ধরেই আলোচনা চলছিল—পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি গণমাধ্যমের সেই গুজব বাস্তব হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:০১
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েকবছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে দুই বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরাইলের ইতিহাসের একটি ‘গুরুত্বপূর্ণ’ সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন।

রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময়ে পদত্যাগ করেছেন যখন ইসরাইলি বন্দিদের ও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস।

নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ এই ৫৪ বছর বয়সি নেতা বহুদিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবে কাজ করছিলেন। এরপর যোগ দেন ইসরাইলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেননি নেতানিয়াহু।