calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পলাতক অমৃতপাল ভিডিও বার্তা প্রকাশ করে কেউ আমাকে ছুঁতেও পারবে না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পলাতক অমৃতপাল ভিডিও বার্তা প্রকাশ করে কেউ আমাকে ছুঁতেও পারবে না

পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং। এর মধ্যেই সমর্থকদের বার্তা দিয়ে ভিডিও প্রকাশ করলেন তিনি। সাফ জানিয়ে দেন, কেউ তাঁকে ছুঁতেও পারবে না। সেই সঙ্গে নিজেদের দাবি আদায়ে বিশ্বের সমস্ত শিখকে একজোট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ • সকাল ১১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

প্রকাশিত ভিডিওটিতে অমৃতপাল বলেছেন, “কেউ আমার কোনও ক্ষতি করতে পারবে না। এখন আমার একটু খারাপ সময় যাচ্ছে। তবে গুরুর আশীর্বাদে সমস্ত বিপদ কেটে যাবে।” সেই সঙ্গে খলিস্তানি নেতার দাবি, পুলিশ আদৌ তাকে গ্রেপ্তার করতে চায় না। যদি সেরকম উদ্দেশ্য থাকত, তাহলে বাড়ি থেকেই আটক করতে পারত। অমৃতপাল সাফ জানিয়ে দেন, আত্মসমর্পণ করার কোনও পরিকল্পনা নেই তার।

শিখদের দাবি পূরণে আরও সক্রিয় হতে হবে বলে বার্তা অমৃতপালের। তিনি বলেন, আসন্ন বৈশাখী অনুষ্ঠানে একজোট হতে হবে শিখদের। সর্বত খালসা গঠন করতে হবে শিখ সম্প্রদায়কে, যেন নিজেদের দাবি নিয়ে তারা সরব হতে পারেন। বারবার শিখরা যেন নিপীড়নের শিকার না হন, সেই জন্য খালসা গড়ে ব্যাপক পরিকল্পনা করতে হবে। তবে এই ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রাকশিত হয়, সেটি নিষিদ্ধ হয়ে গিয়েছে। অনেকের অনুমান, নিরাপদে পাঞ্জাব পৌঁছে গিয়েছেন অমৃতপাল। সূত্র: টিওআই।


tag ট্যাগ: #111