calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ১২ হাজার বছর পর ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাত: ভারত-পাকিস্তানের আকাশে ছাই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

১২ হাজার বছর পর ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাত: ভারত-পাকিস্তানের আকাশে ছাই

১৪ কিলোমিটার উচ্চতায় ছাই-মেঘ, স্থানীয় আবহাওয়া বিভাগগুলোর সতর্কবার্তা

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ • দুপুর ০২:৩১
history আপডেট: ১০ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, এই অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই-মেঘ আকাশের ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং ভাসতে ভাসতে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে এই অগ্ন্যুৎপাত আফার অঞ্চলে ঘটে। স্থানটি রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রায় ৫০০ মিটার উচ্চতার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি রিফট ভ্যালিতে অবস্থান করছে, যা দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থল এবং তীব্র ভূতাত্ত্বিক গতিশীলতার জন্য পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরি থেকে ঘন সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে এবং তা ধীরে ধীরে লোহিত সাগরের দিকে ভেসে যাচ্ছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হাইলি গুব্বির হোলোসিন যুগে—অর্থাৎ গত ১২ হাজার বছরে—কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড ছিল না। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সায়মন কার্নও এই তথ্য নিশ্চিত করেছেন।

অগ্ন্যুৎপাতের ছাই এখনও দক্ষিণ এশিয়ার দুটি দেশ—ভারত এবং পাকিস্তানের কিছু অঞ্চলের আকাশে ভেসে থাকায় স্থানীয় আবহাওয়া বিভাগগুলো সতর্কবার্তা জারি করেছে। তবে জনবসতিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।