calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / চানখারপুলে ৬ হত্যা মামলা: ২০ জানুয়ারি রায়ের দিন ধার্য করল ট্রাইব্যুনাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

চানখারপুলে ৬ হত্যা মামলা: ২০ জানুয়ারি রায়ের দিন ধার্য করল ট্রাইব্যুনাল

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত ফয়সালা হবে আগামী মাসে

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ • বিকাল ০৩:৩০
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮০ বার পঠিত

গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন।

কাঠগড়ায় যারা:

এই মামলায় মোট আটজন আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তাঁরা হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন এখনো পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

মামলার প্রেক্ষাপট ও নিহতের তালিকা:

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি প্রাণ হারান— শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এই ঘটনায় অভিযুক্ত আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এখন রায়ের অপেক্ষায়।

tag ট্যাগ: #l