calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জেসমিনের মৃত্যু র‌্যাব হেফাজতে :তদন্ত শুরু সেই যুগ্মসচিবের বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জেসমিনের মৃত্যু র‌্যাব হেফাজতে :তদন্ত শুরু সেই যুগ্মসচিবের বিরুদ্ধে

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হকের দায় আছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৫:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮ বার পঠিত

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, নওগাঁ থেকে ঘটনার প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। এনামুল হক যেহেতু রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত, সে জন্য ওই অফিস থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছি। আজকের মধ্যেই এ প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তিনি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যুগ্ম সচিব এনামুল হক কারও বিরুদ্ধে মামলা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব জানান, সব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত প্রতিবেদনের পর। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

জেসমিনের মৃত্যুর ঘটনায় এনামুলের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

এনামুল হক নিজেই একটি মামলার আসামি। এক নারীর দায়ের করা মামলায় তার বিচার চলছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও জেসমিনের স্বজনদের অভিযোগে জানা গেছে, এনামুল হক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে নওগাঁর সদর উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে র‌্যাবের হাতে তুলে দেন। মামলা ছাড়াই জেসমিনকে তুলে নিয়ে যাওয়ার পর র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু হয়।

tag ট্যাগ: #111