calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ফিরছেন তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিয়েছে ৩০০ ফিট এলাকা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ফিরছেন তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিয়েছে ৩০০ ফিট এলাকা

১৭ বছর পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান; উত্তাল রাজধানী

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ • সকাল ১০:২৩
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮০ বার পঠিত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও অপেক্ষার অবসান ঘটিয়ে আজ নিজ মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকার কুড়িল-৩০০ ফিট এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত আরও তীব্র হচ্ছে।

বাংলাদেশের আকাশে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বিএনপির এই শীর্ষ নেতার বিমানটি এখন বাংলাদেশের আকাশসীমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তারেক রহমান নিজেই তাঁর দেশে প্রবেশের খবরটি নিশ্চিত করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ১২টার দিকে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

৩০০ ফিটে জনতার ঢল

তারেক রহমানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মানুষ এসে জড়ো হয়েছেন। যানবাহনের তীব্র চাপের কারণে হাজার হাজার নেতাকর্মীকে পায়ে হেঁটে ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হতে দেখা গেছে। মানুষের ভিড়ে ওই এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীদের আবেগ ও উচ্ছ্বাসে পুরো এলাকা এখন উৎসবের নগরী।

নিরাপত্তায় কঠোর কড়াকড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।