ঢাকায় ইউএই দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এই ক্ষমার মধ্য দিয়ে উক্ত আন্দোলনের জেরে আমিরাতে বন্দি থাকা সকল বাংলাদেশি নাগরিক এখন মুক্ত হলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আমিরাতের আইন লঙ্ঘন করে গত জুলাই মাসে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করায় তাদের আটক ও বিচার করা হয়েছিল।
ইউএই দূতাবাস আরও জানায়, ক্ষমার আওতায় থাকা এই ২৫ জনকেই ইতিমধ্যে মুক্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের উদারতা এবং বাংলাদেশ ও আমিরাতের মধ্যে থাকা দীর্ঘস্থায়ী ও নিবিড় সম্পর্কের প্রতিফলন।
এর আগেও একই ঘটনায় দণ্ডিত বহু বাংলাদেশিকে বিভিন্ন ধাপে ক্ষমা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।