calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানে প্রবেশ করানো হয়েছে: প্রশিক্ষিত সন্ত্রাসীদের পেজেশকিয়ান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানে প্রবেশ করানো হয়েছে: প্রশিক্ষিত সন্ত্রাসীদের পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুপক্ষ তাদের লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দাঙ্গাবাজ ও অরাজকতাকারীরা প্রকৃত প্রতিবাদী জনগণ নয়। রোববার (১১...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:১২
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৯ বার পঠিত

মাসুদ পেজেশকিয়ান ইরানি পরিবারগুলোর প্রতি আহ্বান জানান— তারা যেন তাদের সন্তানদের সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের উসকানিতে জড়িয়ে পড়তে না দেন।

সাম্প্রতিক দিনগুলোতে ব্যবসায়ী ও দোকানদারদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, প্রতিবাদী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তাদের উদ্বেগ শুনে সমঝোতায় পৌঁছানো হয়েছে। পাশাপাশি চেম্বার অব গিল্ডস ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও সরকারের বৈঠকে অংশ নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছেন। এসব সামাজিক গোষ্ঠীর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ সরকার যে কোনোভাবে তাদের সমস্যার সমাধান করতে চায়।

পেজেশকিয়ান আরও বলেন, ১২ দিনের যুদ্ধের সময়ও শত্রুপক্ষ দেশকে অরাজকতায় ঠেলে দিতে চেয়েছিল। আজও ইরানি জনগণের শত্রুরা অস্থিরতা বাড়ানো ও হস্তক্ষেপের চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা দেশের ভেতরে ও বাইরে কিছু গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাইরে থেকে সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে।

তিনি অভিযোগ করেন, তারা মসজিদে আগুন দিয়েছে, বাজারে অগ্নিসংযোগ করেছে, নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করেছে, মেশিনগানে গুলি চালিয়েছে, আগুন দিয়েছে এবং এমনকি শিরশ্ছেদও করেছে।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যারা দাঙ্গা করছে তারা সাধারণ মানুষ নয়; কেউ যদি সত্যিই এই দেশের অংশ হয়, তবে এমন আচরণ করতে পারে না। তিনি বলেন, জনগণ যদি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে, তবে তাদের কথা শোনা হবে এবং তাদের সমস্যার সমাধান করা হবে।

ইরানি কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে চেয়েছিল। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইরানে বিদেশি হস্তক্ষেপের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল চেষ্টা চালানোর কারণে দেশে সাম্প্রতিক দাঙ্গায় এই দুই শাসক গোষ্ঠী সরাসরি জড়িত থাকার বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দাঙ্গাকারীরা গত বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে সরকারি এবং জনগণের সম্পত্তিতে আগুন লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর তিনি এসব মন্তব্য করেন।