calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / এ্যানি যা বললেন বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

এ্যানি যা বললেন বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ,

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উভয়পক্ষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে, মারামারি কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। ভবিষ্যতে যেন আমাদের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ • সকাল ০৯:৫৪
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

১৫ জানুয়ারি সাড়ে ১১টার দিকে বিএনপি-জামায়াতের মারামারিতে আহত নেতাকর্মীদের দেখতে সদর হাসপাতালে গিয়ে মারামারির ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন।    

এ সময় এ্যানি জানান, মারামারির ঘটনায় পুলিশ ও জামায়াত প্রার্থী রেজাউল করিমের সঙ্গে তার কথা হয়েছে। 

তিনি আরও বলেন, মারামারির ঘটনার উৎপত্তিস্থল কোথায়? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মহিলা মিটিং হবে খুবই স্বাভাবিক। একটা বাড়িতে অথবা মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড গ্রহণ করা এটা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে পড়ে কিনা? আইডি কার্ডের ফটোকপি নেওয়ার ঘটনা আমি শুনেছি। এটি ঘটনার উৎপত্তিস্থল হতে পারে। প্রশাসন এটি তদন্ত করে সুন্দর একটি পদক্ষেপ নিবেন। এখনো খুব বড় কোনো ঘটনা ঘটেনি। যতটুকু হয়েছে, এটা এখানেই নিষ্পত্তি করতে হবে, শেষ করতে হবে।  


স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চরশাহী ইউনিয়নে মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্তরা বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাওয়ার জন্য যায়। এ সময় তারা সেখানে ভোটার আইডি কার্ড চায়। এটি কেন প্রয়োজন, এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে জামায়াতের দায়িত্বপ্রাপ্ত মহিলারা চলে যায়। ঘটনাটি নিয়ে বিএনপি ও জামায়াতের পুরুষ নেতাকর্মীদের মধ্যে তর্ক চলমান ছিল। একপর্যায়ে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতল এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। 

এদিকে সন্ধ্যায় ঘটনাটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়৷ উভয়পক্ষের উত্তপ্ত স্লোগানে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলার বিচারের দাবিতে জামায়াত শহরে বিক্ষোভ মিছিল করে। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ শহরে টহল দেয়।

tag ট্যাগ: #এ্যানি