calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তুর্কি অভিনেত্রী শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তুর্কি অভিনেত্রী শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তারকাবহুল এই অনুষ্ঠানে মঞ্চেও হাজির হন তিনি। সেই অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ • সন্ধ্যা ০৭:৩৫
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

পরে জনপ্র্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চের ভিডিওর দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘এই কাকু কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তার (শাহরুখ) ভক্ত নই!! দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন!!’ এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলে সম্বোধন করায় অভিনেতার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। 


তবে এই স্টোরিটি বর্তমানে এ তুর্কি সুন্দরীর ইনস্টাগ্রামে আর দেখা যাচ্ছে না। ফলে স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, অভিনেত্রী প্রথমে স্টোরিটি পোস্ট করেছিলেন এবং পরে তা মুছে ফেলেন। যদিও এ বিষয়ে হান্দে এরচেল নিজে থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। 

এদিকে পুরো ঘটনাটি নিয়ে শাহরুখ খানও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে জয় অ্যাওয়ার্ডস ২০২৬ ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে।