এর আগে কিইভ জানিয়েছিল, তারা রাশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সামরিক ও রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছে। বিশ্লেষকদের মতে, দাভোস বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এই নথি সম্পন্ন হওয়ায় ইউক্রেনের নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ধাপ নেওয়া হলো, যদিও আনুষ্ঠানিক স্বাক্ষর ও কার্যকর বাস্তবায়ন যুদ্ধ বন্ধের পরই সম্ভব হবে। এটি দেশটির জন্য রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে বড় আশা জাগাচ্ছে।