তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে এবং এ ঘটনায় শহীদদের আত্মত্যাগ আমাদের জানা। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বর্তমান সরকার এসেছে। এজন্যই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, রংপুর প্রশাসনের সঙ্গে গণভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। জুলাই সনদ তৈরি করা হয়েছে যারা জীবন দিয়েছেন তাদের চেতনাকে সামনে রেখে। তাই জুলাই সনদের পক্ষে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।