calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / কড়া সমালোচনায় ব্রাজিলের লুলা ,ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কড়া সমালোচনায় ব্রাজিলের লুলা ,ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে তিনি ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থার যাত্রা শুরু করেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ • বিকাল ০৪:০৭
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৯ বার পঠিত

গত বৃহস্পতিবার লুলা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে এ বিষয় নিয়ে কথা বলেন। শি জিনপিং লুলাকে জাতিসংঘের মূল কাজের গুরুত্ব এবং তা সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।

 

ট্রাম্পের এ উদ্যোগের পটভূমিতে রয়েছে তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বের হয়ে যাওয়া। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সম্প্রতি দেশটি আনুষ্ঠানিকভাবে বেরিয়েছে। ‘আমেরিক ফার্স্ট’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি শুল্ক ও সামরিক হুমকির ব্যবহার করছেন, যা যুক্তরাষ্ট্রের মিত্ররাও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছে।

 

দাভোসে ট্রাম্পের বোর্ড অব পিসে ইতোমধ্যেই কিছু বিতর্কিত দেশ যোগ দিয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সদস্য হয়েছেন, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে রয়েছেন। এই বিষয়গুলো ট্রাম্পের নতুন বিশ্ব সংস্থা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মাত্রা আরও বাড়িয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা