calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / কানাডায় ১০০ শতাংশ শুল্ক ,চীনের সঙ্গে চুক্তি মানেই : ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কানাডায় ১০০ শতাংশ শুল্ক ,চীনের সঙ্গে চুক্তি মানেই : ট্রাম্প

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই হুমকি দেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে তিনি বলেন, কানাডার মাধ্যমে চীন যেন সস্তা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:১৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া কানাডিয়ান সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ রক্ষার অংশ বলেও ইঙ্গিত দেন তিনি।

 

এ সময় ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ না করে ‘গভর্নর মার্ক কার্নি’ বলে সম্বোধন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করে আসছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

 

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক। শনিবার মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে কানাডা কোনো তাড়াহুড়া করছে না। তিনি জানান, গত সপ্তাহে চীনের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা মূলত শুল্কসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে।

ডোমিনিক লেব্লাঙ্ক আরও বলেন, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। এর অংশ হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বাণিজ্যিক অংশীদারত্ব আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ট্রাম্প গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় আসার আগ থেকেই তিনি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবও বিভিন্ন সময় প্রকাশ্যে তুলে ধরেছেন তিনি। তথ্যসূত্র : আল-জাজিরা