calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টে শোকপ্রস্তাব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টে শোকপ্রস্তাব

ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বা ‘অবিচুয়ারি রেফারেন্স’ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:৩১
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫০ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভায় এদিন সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদিসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোকপ্রস্তাব গ্রহণের সূচি রয়েছে।

ভারতের এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই এই শোকপ্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে।