calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান মৃত্যুদণ্ড কার্যকর করল ইসরাইলি গুপ্তচরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান মৃত্যুদণ্ড কার্যকর করল ইসরাইলি গুপ্তচরের

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ০২:২৮
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬৭ বার পঠিত

রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধন এবং ইসরাইলি গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছে তেহরান কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই দণ্ড কার্যকর করার বিষয়টি সামনে এলো।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রেও তাঁর সংশ্লিষ্টতা ছিল বলে জানানো হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তির পরিচয় বা মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি 

ইরান বরাবরই তাদের দেশে ইসরাইলি অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনায় তেহরান সরাসরি ইসরাইলকে দায়ী করে আসছে। আজকের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি মূলত ইসরাইলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে ইরানের একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের গোপন বিচার প্রক্রিয়া ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করলেও ইরান একে তাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করছে। ইসরাইলের পক্ষ থেকে বরাবরের মতোই এই গুপ্তচরবৃত্তির অভিযোগ বা মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

tag ট্যাগ: #ইরান