calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাশার আসাদকে আরব লীগের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে সৌদি আরব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাশার আসাদকে আরব লীগের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে সৌদি আরব

সৌদি আরব আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় আগে দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল ২০২৩ • সকাল ১০:৫০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

আরব লীগের আসন্ন শীর্ষ সম্মেলনের সাথে ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে শিগগিরই দামেস্ক সফরে যাবেন। আগামী ১৯ মে রিয়াদে আরব লীগের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনটি সূত্রের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, সিরিয়ার সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোড়া লাগাতে গত এক বছরেরও বেশি সময় ধরে দামেস্কের সাথে কয়েকটি শর্ত নিয়ে কাজ করছে রিয়াদ। এসব শর্তের মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তার বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা এবং মাদক চোরাচালান বন্ধ করা।

আরেকটি সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সিরিয়া ও তুরস্কে আঘাত হানা ভূমিকম্পটি না হলে এতদিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের দামেস্ক সফর কিংবা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের রিয়াদ সফর অনুষ্ঠিত হয়ে যেত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরটি গতকাল (রোববার) প্রকাশিত হলেও এখন পর্যন্ত সৌদি আরব কিংবা দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ খবর নিশ্চিত করেননি। এছাড়া, আরব লীগের মহাসচিবের মুখপাত্র জামাল রুশদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিটি বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সংস্থাটির অবগত থাকার কথা নয়।

তিনি আরো বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দামেস্ক সফরের যে কথা বলা হচ্ছে সে সম্পর্কে আরব লীগের কিছু জানা নেই।
সূত্র : পার্সটুডে

tag ট্যাগ: #111