পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তিনি বেলুচিস্তানের একাধিক স্থানে গুলিবর্ষণের পর ৩৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার জন্য বাহিনীর প্রশংসা করেন।
নকভি বলেন, এসব হামলা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ দ্বারা পরিচালিত হয়েছে।
এক বিবৃতিতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার জবাব দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার ভারতের প্রতি অভিযোগও করেছেন।
নয়াদিল্লি এখনও অভিযোগের জবাব দেয়নি।
হামলার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়।
সূত্র: আল-জাজিরা