calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নির্বাচন কমিশন একটি দলের পদলেহন করছে , যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: এনসিপি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্বাচন কমিশন একটি দলের পদলেহন করছে , যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেছেন একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ • রাত ০৯:৫৯
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৭ বার পঠিত

মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা এবং পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। নির্বাচনি প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করছে।

 

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে যাচ্ছে বিএনপি-এমন অভিযোগ করে তিনি বলেন: এখন বিএনপির প্রার্থীদের সভা সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছে আওয়ামী লীগের নেতারা। জাতীয় পার্টির নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বলেন: এর দায় বিএনপিকেই নিতে হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ কমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার।