calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার পতাকা উড়ল বাখমুতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার পতাকা উড়ল বাখমুতে

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান জানিয়েছেন, তার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উড়িয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

রোববার রাতে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, আইনের দৃষ্টিকোণ থেকে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুরা (ইউক্রেনের সেনারা) শহরের পশ্চিম অংশে জড়ো হচ্ছে।

ভিডিওতে প্রিগোজিন জানিয়েছেন, রোববার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলিন তাতারস্কির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাখমুতে উড়ানো পতাকায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখা হয়েছে। খবর ডেইলি সানের।

তবে ভিডিওটিকে ‘লোকদেখানো’ অভিহিত করে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তাদের সামরিক বাহিনী এখনো বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে পাল্টা দাবি করেছে তারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, শত্রুরা বাখমুতে হামলা বন্ধ করেনি। ইউক্রেনের প্রতিরোধকারীরা শত্রুদের বহু হামলা প্রতিরোধ করে সাহসের সঙ্গে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই শহরটির দখল নেওয়ার জন্য রাশিয়া কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে

tag ট্যাগ: #111