calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাজনীতি হচ্ছে না ইমরান খানের অসুস্থতা নিয়ে : পিটিআই চেয়ারম্যান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাজনীতি হচ্ছে না ইমরান খানের অসুস্থতা নিয়ে : পিটিআই চেয়ারম্যান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা হচ্ছে না। সেইসঙ্গে এটি কেবল একটি রাজনৈতিক বিষয় নয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৩:৩৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৯ বার পঠিত

পিটিআইয়ের এ চেয়ারম্যান পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, ইমরান খানের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা ও নতুন মেডিকেল রিপোর্টের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তিনি নিজে কিংবা দলের চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখেননি।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইমরান খানের অসুস্থতার বিষয়ে কোনো রাজনীতি হবে না। আমরা জনসাধারণের কাছ থেকে কিছুই গোপন করব না।’ তার (ইমরান খান)  শারীরিক অবস্থার যেকোনো অগ্রগতি স্বচ্ছভাবে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

সুপ্রিম কোর্টে জমা হয়নি নতুন মেডিকেল রিপোর্ট

নতুন করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একটি রিপোর্ট প্রস্তুত হয়েছে বলে শোনা গেলেও সেটি এখনো সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি বলে জানান গওহর আলী খান। 



তিনি বলেন, ‘আমরা এখনো রিপোর্ট পাইনি, আমাদের চিকিৎসকেরাও দেখেননি। তাই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।’  সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার ফলাফল নিয়ে দলের চিকিৎসকদের সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতার কোনো বৈঠকও হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সংসদ ভবনের সামনে বিরোধীদের অবস্থান অব্যাহত

এদিকে, বিরোধী দলের সদস্যরা ইসলামাবাদের সংসদ ভবনের বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার গওহরের ভাষ্য অনুযায়ী, তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চলমান বিক্ষোভের অংশ হিসেবে বিরোধী সদস্যরা এখনো সংসদ ভবনের বাইরে অবস্থান করছেন।

কেপি হাউসের সামনে অবস্থান কর্মসূচির ইতি

অন্যদিকে, ইসলামাবাদে খাইবার পাখতুনখোয়া (কেপি) হাউসের সামনে চলা অবস্থান কর্মসূচি হঠাৎ করেই শেষ হয়েছে। অংশগ্রহণকারীরা সড়ক ছেড়ে কেপি হাউসের ভেতরে চলে গেলে সড়ক অবরোধের সমাপ্তি ঘটে।

এর ফলে মিনিস্টার্স এনক্লেভ, জাজেস কলোনি ও পাঞ্জাব হাউসের দিকে যাওয়ার সড়কগুলোতে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।