calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ডা. জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন , যা বললেন ফাহাম আব্দুস সালাম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ডা. জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন , যা বললেন ফাহাম আব্দুস সালাম

লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লক্ষবার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ • সকাল ১১:২৩
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তিনি তার ভেরিফায়েড একাউন্টের এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নাই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক ওপরে ওঠে - সে সত্যিই গর্ব অনুভব করে - তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অব আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা ওপরে ওঠে - সে বিট্রেড ফিল করে, ভায়োলেটেড ফিল করে। এবং এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারো কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব - এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেন্সাস নাই। 

ফাহাম লেখেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ওয়ান অব আস না। তা না হলে আপনার খবর আছে। 

তিনি লেখেন, আমি জানি আপনি মনে করেন যে, এই ফেনোমেনন কী- সেটা আপনি জানেন। সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতোটা - আপনি নিজে বিখ্যাত/সফল না হলে কোনোদিনও বুঝতে পারবেন না। 

ফাহাম আব্দুস সালাম লেখেন, উপার্জনকে ব্লাড মানি মনে করার এমন সদাপ্রস্তুতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা - আমি জানি না। আপনার সারা জীবনের পার্সোনাল রিলেশনশিপ ও অর্জনকে জলাঞ্জলি দিয়ে ওপরে উঠতে হবে। ভাত ও হিংসা - এই দুটো ড্রাইভ দিয়ে আপনি অন্তত আমাদের ৯০ শতাংশ কর্মকাণ্ডকে ব্যাখ্যা করতে পারবেন।

tag ট্যাগ: #ডা. জাহেদ