calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানের হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ১২:৩৩
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত
তবে মহড়া কবে শেষ হবে-সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

এর আগে আইআরজিসি ইঙ্গিত দিয়েছিল, হরমুজ প্রণালীতে লাইভ মহড়া আয়োজন করা হবে। বাহিনীর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি জানান, মহড়া চলাকালে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, প্রণালীটি কবে খুলে দেওয়া হবে-তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। বিশ্বে প্রতিদিন পরিবাহিত মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে।