সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর নামফলক সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামফলক স্থাপন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন, প্যারেডের রিহার্সালও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী প্রথমে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে।
সচিবালয় উৎসবমুখর নতুন মন্ত্রীদের আগমনে
তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথমবারের মতো সচিবালয়ে আগমনকে ঘিরে পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে...