calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ বঙ্গবাজারে আগুন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ বঙ্গবাজারে আগুন

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ • সকাল ১১:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

এ ব্যাপারে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগুনের ভয়াবহতার কারণে বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাশ দিয়ে হানিফ ফ্লাইওভার ওঠানামার জন্য ফ্লাইওভারটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া মাইকিং করে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহায়তার কথা বলা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিরাপত্তায় শাহবাগ থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। এর পর থেকে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে বিমান বাহিনীর ফায়ার সার্ভিস। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার সার্ভিস ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দলের অংশ নেয়ার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।



tag ট্যাগ: #111