রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
তবে বিধিটি কবে থেকে কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫শ মিটার সীমার মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার বিহারেও প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, বিহার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। সব জেলাশাসকের কাছে অনুরোধ, তারা যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন।
এর আগে বিহারে নীতীশ কুমারের সরকার মদ বিক্রি নিষিদ্ধ করেছিল। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হলো।