calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / দেশপ্রেমের অভাব সুপ্রিম কোর্টের বিচারকদের : ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দেশপ্রেমের অভাব সুপ্রিম কোর্টের বিচারকদের : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়কে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৪:২৪
history আপডেট: ৭ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন— তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত।

শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’



 শুক্রবার ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট; সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রায়কে সমর্থন করেছেন।

নিজের পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি আদালতের কিছু বিচারপতির জন্য লজ্জিত, কারণ আমাদের দেশের জন্য যা সঠিক— তা করার সাহস তাদের নেই। আদালতের এই বিচারপতিরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ এবং কোলে বসে থাকা আদুরে কুকুর। তাদের রায়ে দেশপ্রেম এবং সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে।’

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রত্যেক দেশের সরকারের সঙ্গে আলোচনার সময় তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কথাবার্তা ছিল ‘খুবই বিনয়ী’। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে— এমন কোনো কাজ তার নেতৃত্বাধীন প্রশাসন করেনি বলেও দাবি করেছেন ট্রাম্প।

তিনি বলে, ‘যুক্তরাষ্ট্রকে ফের মহান করে তুলতে আমি গত এক বছর ধরে খুবই কার্যকরভাবে শুল্কের ব্যবহার করেছি। আমি ক্ষমতায় আসার পর আমাদের শেয়ার বাজারও চাঙা হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্প্রতি ডিওডব্লিউ-তে ৫ হাজার এবং এস অ্যান্ড পি-তে ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এটা অনেকের কাছেই কল্পনাতীত ছিলো।’

নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, ‘শুল্ক আমাদের ব্যাপকভাবে জাতীয় নিরাপত্তা দিয়েছে এবং শুল্ক ও শক্তিশালী সীমান্তের মেলবন্ধন আমাদের দেশে ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস করেছে। আমাদের সব শুল্ক বহাল আছে, তবে যেহেতু আদালত ভুলভাবে আমাদের শুল্কনীতি প্রত্যাখ্যান করেছে, তাই এখন আমাদের অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে হবে।’

সূত্র : এএফপি