calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে নয় মাদুরোকে বিচার করতে হবে ভেনেজুয়েলায়, : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে নয় মাদুরোকে বিচার করতে হবে ভেনেজুয়েলায়, : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-এর বিচার হওয়া উচিত তার নিজ দেশের আদালতে, যুক্তরাষ্ট্রে নয়। এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুলা এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বাস করি, যদি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৫:০৩
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

তথ্য অনুযায়ী, ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে পরিচালিত সামরিক অভিযানে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের চেষ্টা হয়। অভিযানের পর মাদুরোকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে মাদক পরিবহনের পরিকল্পনার অভিযোগসহ অন্যান্য মামলা আনা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলা বিশ্বের প্রধান মাদক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে নেই। তবে ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, মাদুরো এবং তার সহযোগীরা কলম্বিয়া ও মেক্সিকোর বৃহত্তম মাদক পাচারকারী গোষ্ঠীর সঙ্গে কাজ করছে।

লুলা উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সামরিক শক্তি বৃদ্ধি এবং সামুদ্রিক অবরোধের মাধ্যমে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার কথা বললেও, তেলের ব্যবসায় যুক্ত উপকৃত হওয়াও লক্ষ্য করা গেছে। ট্রাম্প আমেরিকান তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় আমন্ত্রণ জানিয়েছেন এবং বলেছেন, তেলের বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে আসুক।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার এই মন্তব্য ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই আসে। তার বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো দেশ অন্য দেশের শীর্ষ নেতাকে বিদেশে বিচারের আওতায় আনার চেষ্টা করতে পারবে না এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা উচিত।