calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল,ইরানে হামলা বিপজ্জনক হতে পারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল,ইরানে হামলা বিপজ্জনক হতে পারে

ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ • সকাল ১০:৫১
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা আছে।

২৩ ফেব্রুয়ারি দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতিসহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে, পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি এবং ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। 

যুক্তরাষ্ট্রকে একটি ‘দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার’ বিষয়েও সতর্ক করেছেন কেইন।

তবে ট্রাম্প সোমবার এসব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দাবি করেছেন যে, কেইন ‘আমাদের ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে’—এমন তথ্য ‘১০০ ভাগ ভুল’। মার্কিন প্রেসিডেন্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল’ লেখার অভিযোগ আনেন।

তিনি আবারও ইরান ও ‘দেশটির জনগণের’ বিরুদ্ধে হুমকি দিয়ে দাবি করেন যে, চলমান পরমাণু আলোচনায় কোনো চুক্তি না হলে তাদের জন্য ‘খুবই খারাপ দিন’ অপেক্ষা করছে। 

সূত্র: প্রেস টিভি।