calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান ‘বুলেটপ্রুফ বালতি’ মাথায় আদালতে , ভিডিও ভাইরাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান ‘বুলেটপ্রুফ বালতি’ মাথায় আদালতে , ভিডিও ভাইরাল

মঙ্গলবার লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরার দিন ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইমরান খানের। এদিন নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ • দুপুর ০১:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ইমরান খান লাহোর আদালতের দিকে হেঁটে যাচ্ছেন। তখন তার নিরাপত্তারক্ষীরা কালো রঙের বুলেট-প্রতিরোধী ঢাল দিয়ে ঘিরে রেখেছেন। এ ছাড়া দুজনকে ইমরান খানের হাত ধরে তাকে আদালতের দিকে নিয়ে যেতে দেখা যায়। কারণ ইমরান খানের মাথা কালো বালতির মতো বুলেট প্রতিরোধী হেলমেট দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হেলমেটটিকে ‘বুলেটপ্রুফ বালতি’ বলে ব্যঙ্গ করেছেন এবং এ ধরনের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী লেখেন— ‘এটি আমার দেখা সবচেয়ে অথর্ব নিরাপত্তাব্যবস্থা।’ অন্য একজন লেখেন— ‘এটি সত্যি হতে পারে না।’

এদিকে আদালতে হাজির হওয়ার পর তিনটি মামলায় ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। তার জামিনের মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইমরান খানকে হত্যাচেষ্টা চালানো হয়েছিল। একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এর পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে।

tag ট্যাগ: #2222