calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / প্রধানমন্ত্রী হেঁটেই সচিবালয়ে ফিরলেন, কেউ কেউ বলছেন ‘নজিরবিহীন’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্রধানমন্ত্রী হেঁটেই সচিবালয়ে ফিরলেন, কেউ কেউ বলছেন ‘নজিরবিহীন’

সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একুশে পদক প্রদান শেষে আবারও হেঁটে সচিবালয়ে ফিরলেন তিনি। একজন প্রধানমন্ত্রীর এরকম হেঁটে যাওয়া ও হেঁটে আসা নজিরবিহীন বলছেন সবাই। কেউ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:২৪
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বের হয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গেটম্যানের সালাম গ্রহণ করেন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা জনসাধারণের সালামের জবাব দেন। এসময় বাইরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। জনসাধারণ স্বাভাবিক চলাফেরা করেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

ফুটপাতে দাঁড়িয়ে থাকা সুমন মিঞা বলেন, এমন প্রধানমন্ত্রীই আমরা চাই, যিনি সাধারণ মানুষের কষ্ট বুঝবেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন। এর আগে কোনো প্রধানমন্ত্রীকে হেঁটে সচিবালয় থেকে বের হতে দেখিনি। শুধু তা-ই নয়, তিনি দাঁড়িয়ে থাকা লোকজনের সালামের জবাবও দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই চাই।

সচিবালয়ের মূল ফটকের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, একজন প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন-এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন। 

মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা এক পথচারী বলেন, আমি এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে হেঁটে সচিবালয়ে ঢুকতে দেখেছি। তবে একটা বিষয়-আমরা এত দিন অভ্যস্ত ছিলাম, কোনো প্রধানমন্ত্রী বাইরে বের হলেই তার সঙ্গে প্রায় ১৫টি গাড়ি থাকে। সে সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হতো। দীর্ঘক্ষণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পেরেছেন। অল্প দূরত্বে গাড়ি নিয়ে বের হলে যানজট হতো, তাই তিনি হেঁটেই গিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও এ রকম নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করছি।

জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন। এরপর ৯.৩০ মিনিটে নতুন সরকারের প্রথম কেবিনেট সভা করেন। এরপর ১০.৪৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে সচিবালয় থেকে হেঁটে বেরিয়ে যান, যেখানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা প্রদান করেন।

এদিন বিকেলেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে।