calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারত মুনাফা কামাচ্ছে রাশিয়ার তেল ইউরোপে রপ্তানি করে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারত মুনাফা কামাচ্ছে রাশিয়ার তেল ইউরোপে রপ্তানি করে

রাশিয়ার উৎপাদিত জ্বালানি তেল পরোক্ষভাবে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে কিনছে ইউরোপীয় দেশগুলো। স্বস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনে পরিশোধনের পর ইউরোপের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফাও কামিয়ে নিচ্ছে ভারতীয় পরিশোধন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ • দুপুর ০১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

একটা সময় উচ্চ পরিবহন খরচের কারণে ভারতীয় শোধনাগারগুলো খুব কমই রাশিয়ার তেল কিনতো। অথচ গত মাসে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি টানা সপ্তম মাসে বেড়েছে ভারতের। ২০২২-২৩ সালে রাশিয়া থেকে ভারত দৈনিক ৯ লাখ ৭০ হাজার থেকে ৯ লাখ ৮১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে। গত অর্থবছরে ইউরোপে ভারতের ডিজেল রপ্তানি ১২ থেকে ১৬ শতাংশ বেড়েছে। এছাড়া আগের বছরের তুলনায় ভারত ইউরোপে দৈনিক ৪০ থেকে ৪২ হাজার ব্যারেল বেশি জেট ফুয়েল রপ্তানি করেছে। ভারতীয় ডিজেলের প্রধান ইউরোপীয় ক্রেতারা হলেন ফ্রান্স, তুরস্ক, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস।

ইউরোপে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকুয়াম গ্যাস অয়েলের (ভিজিও) চালানও বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২-২৩ সালে ভারতের কাছ থেকে দৈনিক ১১ থেকে ১২ হাজার ব্যারেল ভিজিও নিয়েছে। অথচ এর আগের অর্থবছরে মাত্র ৫০০ ব্যারেল ভিজিও নিতো যুক্তরাষ্ট্র।

tag ট্যাগ: #2222