calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ব্লাড মুন,আজ দেখা যাবে ‘’: বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হচ্ছে বাংলাদেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ব্লাড মুন,আজ দেখা যাবে ‘’: বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হচ্ছে বাংলাদেশ

এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ ৩ মার্চ (মঙ্গলবার) পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ফলে আকাশে দেখা যাবে বিশেষ রক্তিম চাঁদ, যা ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে পরিচিত। নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ • দুপুর ১২:৪৪
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৭ বার পঠিত

চন্দ্রগ্রহণের সময়সূচি

বাংলাদেশ সময় অনুযায়ী আজ বিকাল থেকে এই গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল পর্যায়গুলো হলো-

পূর্ণগ্রাস শুরু: বিকাল ৫টা ২৮ মিনিট।

পূর্ণগ্রাস শেষ: সন্ধ্যা ৬টা ০২ মিনিট।

খণ্ডগ্রাস সমাপ্তি: রাত ৮টা ২৩ মিনিট।

কেন একে ‘ব্লাড ওয়ার্ম মুন’ বলা হয়

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মার্চ মাসের পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘ওয়ার্ম মুন’ বলা হয়। কারণ এই সময়ে শীত শেষে মাটি উষ্ণ হতে শুরু করলে কেঁচো বা পোকামাকড় মাটির ওপরে উঠে আসে। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের লাল আলো প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়লে চাঁদ গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। এই দুইয়ের সমন্বয়ে আজকের চাঁদটি ‘ব্লাড ওয়ার্ম মুন’ হিসেবে পরিচিতি পেয়েছে।

যেভাবে দেখবেন

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই দৃশ্য সম্পূর্ণ নিরাপদে দেখা যাবে। তবে দূরবীন বা টেলিস্কোপ থাকলে লাল আভার সূক্ষ্ম পরিবর্তনগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়বে। যারা ছবি তুলতে চান, তারা ডিএসএলআর ক্যামেরায় আইএসও কিছুটা বাড়িয়ে চমৎকার দৃশ্য বন্দি করতে পারবেন।

উল্লেখ্য, এবারের গ্রহণটি সন্ধ্যার দিকে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুরোপুরি দৃশ্যমান হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশ থেকেও এটি দেখা যাবে, তবে ইউরোপ ও আফ্রিকায় এটি দৃশ্যমান হবে না।

tag ট্যাগ: #ব্লাড মুন